নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার দোহার প্রেসক্লাবের উপদেষ্টা ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের অর্থায়নে ও দোহার প্রেসক্লাবের উদ্যোগে পথচারী ও যানবাহন চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (১ আগষ্ট ) সকাল ১১টায় উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়ার বিভিন্ন স্থানে দেড় হাজার মাস্ক বিতরণ করেন। এবং পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করেন প্রেসক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী , সহ-সভাপতি অলি আহম্মেদ, সহ-সম্পাদক শেখ সোহেল রানা, তথ্য ও প্রচার সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সদস্য শেখ জুবায়ের আহমেদ, মো. কামাল হোসেন, শফিকুল ইসলাম, শরীফ হাসান, মো. আল-আমিন প্রমুখ।
