দোহারে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফনের দায়িত্ব নিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকায় করোনা উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তির দায়িত্ব নিয়ে দাফন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এফ এম ফিরোজ মাহমুদ।

জানা যায়, করোনার উপসর্গ নিয়ে উপজেলার পশ্চিম লটাখোলা গ্রামের কালু তালুকদারের স্ত্রী রংমালা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয় মঙ্গলবার (২৭ জুলাই) সকালে। করোনার ভয়ে স্থানীয়রা মৃত ব্যক্তির গোসল ও দাফনে যখন পিছিয়ে থাকে তখন পরিবারের সদস্যরা বিষয়টি তাদের পার্শ্ববর্তী বাসিন্দা দোহার উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দকে ফোনে জানান। ঢাকা থেকে তিনি ফোনে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদকে জানান। খবর পেয়ে দ্রুত মৃত ব্যক্তির বাড়িতে ছুটে যান ইউএনও। খবর দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক দাফন টিমের সদস্যদের। নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে মৃত ব্যক্তির গোসল ও দাফন কাজ সম্পন্ন করেন ফিরোজ মাহমুদ।

উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় ওই বৃদ্ধাকে দাফনে সংকোচবোধ করেন স্থানীয়রা। বিষয়টি আমি জানতে পেরে দায়িত্ব নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক দাফন টিমের সদস্যদের এনে তাঁর গোসল ও দাফন কাজ সম্পন্ন করেছি। করোনার এমন পরিস্থিতিতে সকলের মধ্যে মানবিকবোধ জাগ্রত করা খুবই প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *