দোহারে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু: দাফনে ইসলামি আন্দোলন বাংলাদেশ

মো কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের বাসিন্দা শামসুল হক শিকদার (৮৮) নামে এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার রাতে মারা যান তিনি।

মৃত ব্যাক্তির লাশ দাফন করেন সুলাইমান বেপারীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম। স্বেচ্ছাসেবক টিমের সহকারী সমন্বয়ক মাওঃ যুবায়ের আহমেদ সাকী জানান, “করোনায় মারা যাওয়ার খবর পেয়ে আমাদের টিম প্রধান সুলাইমান বেপারী টিমের সদস্যদের নিয়ে মৃত ব্যক্তির, জানাযা ও দাফন কাজ সম্পন্ন করি রাত ১ টা বাজে । আজ আমরা ৩১ তম লাশ দাফন করলাম। আমাদের টিমের সমন্বায়ক মাওলানা আব্দুল গাফফার আল ফরিদী খুব অসুস্থ তার জন্য সবাই দুয়া করবেন। ”

স্বেচ্ছা‌সেবক টিমে যারা দায়িত্ব পালন করেছেন তারা হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারী।
ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমেদ সাকী, মাওলানা ইসমাইল বিন খলিল, মাওলানা ওমর ফারুক, আ.মালেক মো.আমির , মো.নাঈম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *