কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে জিনজিরা পিএম স্কুল এন্ড কলেজ মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ দক্ষিণ মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদম নাসিম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম মিয়া ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।
