নবাবগঞ্জের শোল্লায় ইট সোলিং রাস্তার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সোনাপুর গ্রামে এলজিএসপি-৩ এর আওতায় ইট সোলিংয়ের রাস্তা উদ্বোধন কর হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই)  দুপুরে সোনাপুর বলাকা যুবক সংঘ থেকে হানিফ মিয়া বাড়ি পর্যন্ত মোট ৫০০ ফিট রাস্তা উদ্বোধন করেন শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান (তুহিন)।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা -১ আসনের এমপি সালমান এফ রহমান এবং দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, মেরিন ইঞ্জিনিয়ার বি এম সাইফুল মোর্শেদ, কোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, ৭নং ইউপি সদস্য মোহন মিয়া, বদুরউদ্দিন মাস্টার, হাবিবুর রহমান হবি, আমজাদ হোসেন আমছু, কাইয়ূম মিয়া, হানিফ মিয়া, ছায়েদুর রহমান, শোল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সম্পাদক মো. ওমর ফারুক শারিফী ও জাকির বেপারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *