নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৬২২ জন।
শনিবার (১৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (নিয়ন্ত্রণ রোগ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বিষটি নিশ্চিত করে জানান, ১৪ জুলাই উপজেলায় থেকে ১২৯ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় সনাক্তের হার ৪৪.১৯%।
