নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সারাদেশে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা ও সাতক্ষীরা জেলা। সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১০ জেলায় ১০৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া: জেলার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যুর খবর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনসহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। শনাক্তের হার ৫৫ শতাংশ।
চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন হাসপাতাল ছাড়াও অন্যান্য জেলার হাসপাতালগুলোতে ১০ জনের মৃত্যু হয়েছে।
