ঘরে তৈরি ডিওডোরেন্টে দূর করুন ঘামের দুর্গন্ধ

চলুন জেনে নেয়া যাক ঘরোয়া কোন উপাদানগুলো আপনাকে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি দিতে পারে-

বেকিং সোডা:
বহু শতাব্দী থেকে দুর্গন্ধ দূর করতে ব্যবহার হয়ে আসছে বেকিং সোডা। এর এমন বৈশিষ্ট্য আছে, যা ঘাম শোষণ এবং দুর্গন্ধ দূর করতে করতে সহায়তা করে।

শিয়া বাটার:
এই উপকরণটি রান্নার কাজে যেমন ব্যবহার করা হয় তেমনি ওষুধি এবং সৌন্দর্য চর্চায় ব্যবহার হয়ে আসছে। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য।

মোম :
সৌন্দর্যচর্চায় মোমের ব্যবহার বহুকাল আগে থেকেই। এটি ত্বককে হাইড্রেট রাখতে সহায়তা করে এবং মসৃণ করে।

নারকেল তেল:
চুলের পাশাপাশি ত্বকের জন্য খুবই উপকারী নারকেল তেল। এটি শরীরের দুর্গন্ধ শোষণ করে এবং দূর করতে সহায়তা করে। এক্ষেত্রে অল্প পরিমাণ নারকেল তেল নিয়ে শরীররে যে যে অংশে বেশি মাত্রায় ঘাম হয়; সেখানে লাগালেই দেখবেন অল্প সময়েই ঘামের গন্ধ দূর হয়ে যাবে।

জবা, গ্রিনটি এবং ল্যাভেন্ডার তেল:
এই তেলগুলো এসেন্স হিসেবেও কাজ করবে। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট এবং ট্যানিক অ্যাসিড গায়ের গন্ধ দূর করতে বিশেষ ভূমিকা রাখে।

এবার চলুন জেনে নেওয়া যাক ঘরেই ডিওডোরেন্ট কীভাবে তৈরি করবেন-

প্রথম পদ্ধতি: দুই কাপ বেকিং সোডার সঙ্গে সমপরিমাণ এরারুট, ৫ চামচ নারকেল তেল, ৫ ফোঁটা করে জবা, গ্রিনটি এবং ল্যাভেন্ডার তেল। প্রথমে বেকিং সোডা এবং এরারুট একসঙ্গে একটি ব্লেন্ডারে নিয়ে মিশিয়ে নিন। বাকি উপকরণগুলো মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

ব্লেন্ড করতে করতেই দেখবেন ঘন মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণ এয়ার টাইট জার কিংবা আপনার খালি ডিওডোরেন্টের বোতলে ভরে রাখুন। একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন ৩ থেকে ৬ মাস পর্যন্ত।

দ্বিতীয় পদ্ধতি: প্রথমটির মতো একই উপকরণ প্রয়োজন। বাড়তি লাগবে শুধু গলানো মোম ও শিয়া বাটার। এজন্য ১/৮ কাপ বেকিং সোডা, ১/৩ কাপ এরারুট, আধা কাপ জোজোবা তেল, আধা কাপ শিয়া বাটার, আধা কাপ মোম, নারকেল তেল ১০ ফোঁটা, ল্যাভেন্ডার তেল ১০ ফোঁটা।

এবার একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। এর উপর আরেকটি পাত্রে মোম গলতে দিন। এটাকে বলে ডাবল বয়লার পদ্ধতি। অন্য একটি বাটিতে, বেকিং সোডা, এরারুট এবং জোজোবা তেল নিয়ে মেশাতে থাকুন। মোমের সঙ্গে মিশিয়ে ডাবল বয়লার পদ্ধতিতে গরম করে নিন।

এবার এই মিশ্রণের সঙ্গে শিয়া বাটার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। নামিয়ে কিছুটা ঠান্ডা করে বাকি তেলগুলো মিশিয়ে নিন। এবার একটি পরিষ্কার এয়ার-টাইট জারে সংরক্ষণ করুণ ৩ থেকে ৬ মাস পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *