সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ইট বহনকারি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে মহিদুর রহমান (৩৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্য হয়েছে। আজ মঙ্গলবার(২৯ জুন) রাত সাড়ে ১২ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর এলাকার আজিমপুর ব্রীজের পূর্ব পাশে গিয়াসউদ্দিন মাস্টারের বাড়ি সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত-মহিদুর রহমান উপজেলার কাশিমনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিংগাইর গামী ১টি ট্রাক ঢাকা মেট্রো ট-০৬-০১০৫ সিংগাইর পৌর এলাকার আজিমপুর ব্রীজের পূর্ব পাশে গিয়াসউদ্দিন মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিন পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্য হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন-আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
