নবাবগঞ্জে বিএডিসি’র বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র বাস্তবায়িত প্রকল্প যন্ত্রাইল ইউনিয়নের নলগোড়া-গোবিন্দপুর খাল খনন ও কৈলাইল ইউনিয়নের মালিবাড়ি খাল খনন পরিদর্শন করেছেন কর্মকর্তাবৃন্দ। একই সাথে বিএনডিসির নির্মিত রাস্তা ও পানি সংরক্ষণ বক্সকালভার্ট গুলোও পরিদর্শন করেন।

এ সময় কর্মকর্তারা স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিদের সাথে বাস্তবায়িত প্রকল্পের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন। তারা কৃষিপণ্য পরিবহনে সুবিধার্থে আরও কয়েকটি বক্সকালভার্ট নির্মাণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

রোববার দুপুরে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএডিসি’র হিসাব নিয়ন্ত্রক মাহমুদা রহমান, নির্বাহী প্রকৌশলী আফিয়া খাতুন, নির্বাহী প্রকৌশলী ইফফাত আরা, ঢাকা রিজিওয়নের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী তমাল দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *