কেরানীগঞ্জে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত

কেরানীগঞ্জে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ রোববার জিনজিরাস্থ কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির প্রধান কার্যালয়ে সকালে মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর শাহনেয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ নাজিম উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ আজাদ হোসেন, মোঃ আওলাদ হোসেন, মোঃ মোস্তাক রহমান, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ যুবদলের সভাপতি হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, মহিলা দলের সভাপিত নারগিস বেগম, হাজী সেলিম মোল্লা, মোঃ আশরাফ হোসেন, তাঁতিদল নেতা হোসেন হিরা প্রমুখ।

অনুষ্ঠান শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *