সিংগাইরে ট্রাক চাপায় স্বামী নিহত,স্ত্রী আহত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর সিরাজপুর (পাড়াগ্রাম) সড়কে ট্রাক চাপায় আরিফুল (২৮) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী রুনা আক্তার (২৩)।
আজ শনিবার (১৫ মে) বিকেল সাড়ে ৬ টার দিকে ওই সড়কের মূলবর্গ মোড়ে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের রিয়াজুলের পুত্র ও সে এক কন্যা সন্তানের জনক।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সন্তানকে রেখে স্বামী-স্ত্রী মিলে মোটরসাইকেলে যোগে সিরাজপুর-পাড়াগ্রাম বাজার সংলগ্ন ব্রীজে ঘুরার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মূলবর্গ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদেরকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল চালক আরিফুল ঘটনাস্থলেই মারা যান। স্ত্রী রুনা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত স্ত্রী রুনাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. খালিদ মনসুর বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *