সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ্ফিল

নিজস্ব প্রতিবেদক. বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। মরহুমের একমাত্র কন্যা ব্যারিষ্টার মেহনাজ মান্নানের উদ্যোগে বুধবার বাদ আছর নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসায় স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে চলমান মহামারি করোনা পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং দেশ ও দেশের জনগণের মঙ্গল কামনা করেও মহান আল্লাহর নিকট দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আলাউদ্দিন।

মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে দোয়ায় অংশগ্রহণ করেণ মরহুম আব্দুল মান্নানের একমাত্র কন্যা ব্যারিষ্টার মেহনাজ মান্নান।

উপস্থিত ছিলেন আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ। পরে ইফতারের পূর্বে এতিম ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *