সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: উভয় পক্ষের নারিসহ আহত-৮

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে চাচা ভাতিজাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে উভয়পক্ষের নারিসহ অন্তত ৮ জন আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা স্ট্যান্ড সংলগ্ন মো. বসির আহামেদ এর বাড়িতে প্রতিপক্ষ মো. রিহাজ উদ্দিন গংদের আঘাতে নারিসহ ৬ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- ওই এলাকার একই পরিবারের বসির আহমেদের স্ত্রী রাবিয়া (৬০), নুরুল আমিনের স্ত্রী খোদেজা (৪৫), মৃত. আহাম্মেদ আলীর স্ত্রী রেজিয়া (৫০), আব্দুর রাজ্জাকের স্ত্রী আতিয়া (৩০), মৃত মোস্তাবালীর ছেলে বসির আহমেদ (৭০) ও নুরুল আমিন (৫০)।

প্রতিপক্ষের আহতরা হলেন- ওই এলাকার মো. রিহাজ উদ্দিনের ছেলে মিনাজ উদ্দিন (৫০), আলাউদ্দিনের স্ত্রী জহুরা বেগম (২৫)।

ভুক্তভোগী বসির আহামেদ জানান, আমাদের পৈতৃক ভিটায় র্দীঘদিনযাবৎ বসবাস করে আসছি। হটাৎ ৫-৬ বছর ধরে আমার কাকা রিহাজউদ্দিন গংরা আমাদের বসত ভিটার জায়গা দাবি করে আসছে। এ নিয়ে অনেকবার শালিশী হয়েছে। তারপরও বিভিন্ন সময় হুমকিহ জোড় করে আমাদের ভিটায় মাটি ফেলে দখল করার চেষ্টা করে। নিরুপায় হয়ে ১ এপ্রিল রিহাজউদ্দিন গংদের বাদি করে সিংগাইর থানায় ১টি অভিযোগ দায়ের করি। এরই মধ্যে থানার অভিযোগ উপেক্ষা করে সোমবার সকাল ৯ টায় প্রতিপক্ষ রিহাজউদ্দিন গং আমাদের জায়গায় ট্রাক যোগে মাটি ফেলে। আমরা নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারের ৬ জনকে আঘাত করে। এতে আমরা গুরুতর আহত হই। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রতিপক্ষ মো. রিহাজউদ্দিন বলেন- আমার জায়গা আমি মাটি ফেলছি। ওরা আমাদের মারধর করে হাসপাতালে পাঠাইছে।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা শামীম বলেন- অভিযোগ পেয়ে দু’পক্ষকে মিমাংশার কথা বলেছি। করোনার কারণে সময়মত বসা হয়নি। এরই মধ্যে সোমবার সকালে বিবাদী মাটি ফেলতে গেলে বাদী বাধা দেয় ফলে সংঘর্ষ বাধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *