দোহারে গুড নেইবারস্ বাংলাদেশ’র উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

কাজী জোবায়ের আহমেদ : ঢাকার দোহার উপজেলার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) সকালে উপজেলার লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে কর্মশালায় অর্ধ-শতাধিক শিক্ষকরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে গণিত ও ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

পরে মোটিভেশনাল আলোচনার মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি’র ম্যানেজার বিধান মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার এস,এম রিফাত আল মামুনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল খালেক, নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ভূইয়া, পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.সাইফুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *