সিংগাইরে মাহিন্দ্রা ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মাহিন্দ্রা ট্রলির চাপায় দেলোয়ার হোসেন দুলু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্য হয়েছে।  শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসভার কাশিমনগর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীপুর থানার বারুখালি গ্রামের মো. জালাল দেওয়ানের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকা দিয়ে নদী পাড় হয়ে মোটরসাইকেল আরোহী আসার সময় পথিমধ্য সিংগাইর পৌরসভার কাশিমনগর বাজারে পৌঁছালে মাহিন্দ্র ট্রলির সাথে ধাক্কা লেগে তিনি পরে যায়। মুহূর্তে ট্রলির পিছনের চাকা তার মাথার ওপর ওঠে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করেন। পরে সাভার এনাম মেডিকেল কলেজে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্য হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম বলেন- গুরুতর অবস্থায় ভর্তি  করা হলে এনাম মেডিকেল কলেজে মারা যান তিনি। সাভার থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে সিংগাইর থানায় এজাহার দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *