দোহারে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। ৭ মার্চ উপলক্ষে রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দোহার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও দোহার থানা পুলিশ।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহিদদের আত্মার মাগফেরাত ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের স্মরণে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ মার্চ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা এবং কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এসএম মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাছ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *