সিংগাইরে দুস্কৃতকারিদের হাতে ভিপি মিরু নিহত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর সরকারি কলেজের ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু (২৬) দুস্কৃতকারীদের হামলায় নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ পাশে পুরাতন বাসস্ট্যান্ডে  তিনি এ হামলার শিকার হন। ভিপি মিরু (২৬) উপজেলার সিংগাইর পৌরসভা ৩নং ওয়ার্ডের আজিমপুর রংয়ের বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে।
জানা যায়, ভিপি মিরু সোমবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথিমধ্যে উপজেলার দক্ষিণ পাশে পুরাতন বাসষ্ট্যান্ডে পৌঁছালে একদল দুস্কৃতকারি ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি লুটে পরেন। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০২ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সিংগাইর সদর সার্কেল (এএসপি) মো. রেজাউল করিম বলেন, মামলার প্রস্তুিত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *