নবাবগঞ্জে নদীতে ডুবে নটরডেম কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,  ঢাকার নবাবগঞ্জের দিঘিরপাড় এলাকায় ইছামতী নদীতে গোসল করতে নেমে ইয়াসিন রহমান ফাহিম (১৯) নামে নটরডেম কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় নওমোজাহিদ ক্লাব সংলগ্ন নদীর ওপার থেকে তার মৃতদেহ উদ্ধার করে দোহার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফাহিম দিঘীরপাড় এলাকায় তার আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলো।

ফাহিম রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকার মাসুদুর রহমানের ছেলে। সে নটরডেম কলেজের ২য় বর্ষের ছাত্র ছিল। নবাবগঞ্জ থানার এএসআই মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় ফাহিম। উদ্ধারে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেয়। সন্ধ্যার দিকে নদীর ওপার ঘাট থেকে ফাহিমকে উদ্ধার করে ডুবুরি দল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *