সিংগাইরে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা বাজার চৈতালি ফসলাদির হাট এর উম্মুক্ত জায়গা ভূমিদস্যু জনস্বার্থ বিরোধী ও অপশক্তির হাত হতে রক্ষার জন্য প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বায়রা হাট ও বাজারের ব্যবসায়ী এবং সর্বস্থরের বায়রা ইউনিয়ন বাসীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-বায়রা বাজার কমিটির সভাপতি মো.শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক লোকমান হোসেন,যুগ্ম সম্পাদক নাজিমউদ্দিন ভূঁইয়া,কোষাধ্যক্ষ মোতাহার আলী,বীরমুক্তিযোদ্ধা তারা মিয়া ও নুরে আলম প্রমুখ। এ মানববন্ধন কর্মসূচিতে প্রায় তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্নভাবে কর্মসূচি সম্পূর্ণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *