নিজস্ব প্রতিবেদন: ঢাকার দোহার উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইকারাশি এলাকায় হুমায়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৮ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে হুমায়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ,আর হুমায়ন খান উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দোহার সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকাদার, ইকরাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ।
হুমায়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ,আর হুমায়ন খান বলেন, আমি দীর্ঘদিন ধরে মনুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। কারণ আমি মনে করি মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম তাই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবা করে যেতে চাই।
শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টিপু, সাংবাদিক শেখ সোহেল রানা, দেওয়ান সুজন, সালাম দেওয়ান,রায়হান আহমেদ, কাবুল হোসেনসহ আরও অনেকে ।
