নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. অন্যের বাড়িতে থেকে বিভিন্ন ব্যাংকের বুথে পিয়নের চাকুরী করে ছোট, ছোট দুটি ছেলে সন্তান ও স্ত্রী নিয়ে দু’মুঠো ডাল ভাত খেয়ে অতি কষ্টে দিন কটাচ্ছেন মন্টুর পরিবার। এরই মধ্যে প্রচন্ড মাথা ব্যাথায় মন্টু গত কয়েকদিন যাবৎ অনেক অসুস্থ্য হয়ে পড়েছেন। চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক রিপোর্ট দেখে জানান তার মাথায় ব্রেন টিউমার হয়েছে তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। কিন্তু অপারেশন করাতে তিন লাখ টাকা প্রয়োজন অথচ মন্টুর পরিবার ঠিকমতো দু’বেলা খাবার খেতে পারছেনা। অপারেশন করাবে কি করে। তাই তার পরিবারের পক্ষ থেকে দেশের বৃত্তবান স্বহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্য আবেদন করেছেন তার স্ত্রী। মন্টু বিনা চিকিৎসায় মারা গেলে তার পরিবারও না খেয়ে মারা যাবেন। তার বাসা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর গ্রাামে।
চিকিৎসার সহযোগিতার জন্য মন্টুর এই নাম্বরে ০১৮২১-৭৮৪৫৩৯ বিকাশ পারসোনাল যোগাযোগ করার অনুরোধ জানান তার স্ত্রী।
