সিংগাইরে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে আবদুল্লাহ(২৩) নামের এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যর ঘটনা ঘটেছে।  বুধবার ( ৬ জানুয়ারি) সকাল ৮ টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। নিহত আবদুল্লাহ (২৩) উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম প্রবাসী সবুর মুন্সীর ছেলে।
নিহত কলেজ ছাত্রের খালাত ভাই মাসুদ জানান,মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষ করে রাতের খাবার খেয়ে তার শ্বয়ন কক্ষে শুয়ে পড়ে। রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ বমি করলে পরিবারের লোকজন আমাকে ডেকে আনে। আমি ওদের বাড়ি এসে আবদুল্লাহর অবস্থা খারাপ দেখে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিতে অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে রাতেই সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮ টায় তার মৃত্য হয়। পরিবারের দাবি ইদুঁর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে তার মৃত্য হয়েছে। প্রতিবেশীদের রয়েছে ভিন্ন মত। ময়নাতদন্ত ছাড়াই দাফন।
চারিগ্রাম ইউপি চেয়ারম্যান মো.সাজেদুল ইসলাম স্বাধীন বলেন-ফোন করে আমাকে অন্য লোক আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যর কথা বলেছে। পরিবারের কেউ আমাকে বিষয়টি জানাইনি।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন-আমাকে কেউ বিষয়টি অবগত করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *