দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় “মার্কেন্টাইল ব্যাংক নবাবগঞ্জ শাখার” পক্ষ থেকে নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসায় প্রায় শতাধিক শিক্ষার্থীকে “শীতবস্ত্র” কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সকালে নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার অফিস কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক নবাবগঞ্জ শাখার ম্যানেজার মো. আবু নাসির শফিউর রহমান ভূইয়া, ম্যানেজার অপারেশন মো. মাহবুবুর রহমান, নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার সভাপতি ও কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা হামেদ উল্লাহ প্রমুখ।
