নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের বরাদ্দকৃত কম্বল ঢাকার নবাবগঞ্জে কলাকোপা ইউনিয়নবাসীর মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় কলাকোপা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ইউপি সচিব গোলাম মোস্তফা প্রমুখ।একই দিন বিকেলে উপজেলার বারুয়াখালী ও জয়কৃষ্ণপুর ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়েছে।
