ডেস্ক রিপোর্ট : বলিউডে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম বড় একটি নাম ‘ধুম’। এ সিরিজের প্রায় সবগুলো কিস্তিই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। কামিয়ে নিয়েছে কোটি কোটি টাকাও। তাই ‘ধুম’ নিয়ে দর্শকের মনযোগ সবসময়ই অনেক বেশি।
নির্মিত হতে যাচ্ছে এবার ‘ধুম ফোর’। নতুন বছরের নতুন উপহার হিসেবে যশরাজ ফিল্মস উপহার দিতে যাচ্ছে সিনেমাটি। শুধু তাই নয় নতুন চমক হিসেবে নতুন এই কিস্তিতে থাকছেন দীপিকা পাডুকোন।
সেই চরিত্র দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় মুখ দীপিকা পাডুকোনকে। তবে সিনেমাটি নিয়ে অফিশিয়াল এখনো কোনো কিছু জানায়নি যশরাজ ফিল্মস।
প্রসঙ্গত, বলিউড কিং খান শাহরুখের বিপরীতে ‘পাঠান’ সিনেমা শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন দীপিকা। দিন কয়েক পর একটি বায়োপিকে দেখা মিলতে পারে এই বলিউড বিউটি কুইনের।
