দোহারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় মধুরচর আশ্রয়ণ প্রকল্পে অসহায়,গরীব ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মমিন উদ্দিন ১৫০ টি গরীব অসহায় ও দুস্থ শীতার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করেন ।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মমিন উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন হলো- বাংলাদেশের আর কোন জনগণ শীতে কষ্ট করবে না। ক্ষুধায় কষ্ট করবে না, কেউ চিকিৎসা সেবায় কষ্ট করবে না। তিনি আরও বলেন, আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়া করানোর চেষ্টা করবেন। আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারা সরকারি ভাতা পান, বয়স্করা বয়স্ক ভাতা পান, যারা মুক্তিযুদ্ধা আছেন তারা মুক্তিযোদ্ধা ভাতা পান এইভাবে আমাদের সরকার ১৪১ টি ভাতা দিয়ে যাচ্ছেন। সমাজের গরীব লোকগুলো এই সকল ভাতা পেয়ে যাচ্ছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাঈদ, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *