সিংগাইরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মো.তারিকুল ইসলাম

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জামশা ইউনিয়নের চেয়ারম্যান পদে আ’লীগের মনোয়ন প্রত্যাশী মো.তারিকুল ইসলাম (তারেক) ব্যক্তিগত অর্থায়নে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  করেছেন। আজ বুধবার(৩০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা বাস্তা ষ্ট্যান্ড এলাকা থেকে ৯টি ওয়ার্ডের ২৫০টি অসহায়,দুস্থ্য শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন-জামশা ইউপি সদস্য ইস্তাফুর রহমান,সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের,আব্দুল মালেক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোশারফ হোসেন,জেলা শ্রমিকলীগের সাংগঠনিক বজলুর রহমান,ব্যবসায়ী আব্দুল মোতালেব,জামশা ইউনিয়ন আ’মী-যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ূন রশিদ,আ’মীলীগ নেতা রাজা মিয়া,সমাজ সেবক আব্দুল খালেক,সমাজ সেবক আবেদালী,জামশা ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ছোরহাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো.মিলন, সমাজ সেবক মো.কামাল হোসেন,সমাজ সেবক শুকুর আলী সরদার প্রমুখ।
অসহায়,দরিদ্র আমেনা(৭০),ছাহেরা(৬৫),আয়েশা(৮০),জিন্নত আলী(৫৫) কাছে সাংবাদিকরা কম্বল পাওয়ার অনুভূতি জানতে চাইলে,তারা বলেন-তারিকুল করোনাকালীন সময়ও আমাদের সহযোগীতা করছে। শীতের মধ্যে আমাদের কম্বল দিল এতে অনেক উপকার হয়েছে। আমরা তার জন্য দোয়া করি।
উপজেলা জামশা ইউনিয়নের চেয়ারম্যান পদে আ’লীগের মনোয়ন প্রত্যাশী মো.তারিকুল ইসলাম(তারেক)বলেন আমি করোনাকালিন সময়ে আমার ইউনিয়নের অসহায়,দুস্থ্য,গরীবদের চাল,ডাল,মাস্ক,নগদ টাকা দিয়ে সহযোগীতা করেছি। যা এখনও চলমান। আমি ১টি ক্লিনিক দিয়েছি শুধু গরীবদের সেবা করার জন্য। এখানে গরীবদের ফ্রি চিকিৎসা দিয়ে থাকি। তাছাড়া আমার সাধ্যমত বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে জড়িয়ে আছি। আশা করি আমি যেমন জনগণকে মূল্যায়ন করছি আমাকেও জনগণ মূল্যায়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *