পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। দিনের বেলা গরম থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত থাকছে শীত। তীব্র শীতের কারণে দিনমজুর লোকজন ঘর থেকে বের হতে পারছেন না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। এমতাবস্থায় দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

এদিকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে কুয়াশা থাকার কারণে পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *