দোহারে বন্দোবস্থকৃত জমির সীমানা বিরোধ নিয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের বড় রামনাথপুর গ্রামে সরকারি বন্দোবস্থকৃত সম্পত্তির সীমানা বিরোধ নিয়ে বসত বাড়িতে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বন্দোবস্থ পাওয়া আরিফা আক্তার(৩৫) নামে একজন আহত হয়েছে।  আহত আরিফা ঐ এলাকার মোতালেব চোকদারের স্ত্রী।
জানা যায়,উপজেলার রড় রামনাথপুর মৌজার ০১ নং খতিয়ানের আর এস দাগ-৩০৬ এর ১৭ শতাংশ জমি আরিফা আক্তারের নামে বন্দোবস্থ প্রদান করেন উপজেলা ভুমি অফিস। অপরদিকে প্রতিপক্ষ বাদশা ফকির গং ও একই দাগে সমপরিমান জমি বরাদ্ধ পান। উপজেলা সার্ভেয়ার কতৃক উভয় পক্ষকে স্ব-স্ব বরাদ্ধ পাওয়া জমির সীমানা বুঝিয়ে দেওয়া হলেও শুক্রবার সকালে প্রতিপক্ষ বাদশা মিয়া আরিফা আক্তারের নামে বরাদ্ধকৃত সম্পত্তির সীমানা দখল করে পাকা বাউন্ডারী ওয়াল নির্মান করতে চেষ্টা করেন। এ সময়ে আরিফা আক্তার বাধা দিলে তাকে পিটিয়ে আহত ও দেশীয় অস্ত্র দিয়ে ঘরবাড়ি কুঁপিয়ে ক্ষয়ক্ষতি করে। সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ আহত আরিফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আরিফা আক্তার জানান,আমি ও আমার স্বামী বেশকিছুদিন যাবৎ সরকারি বন্দোবস্থ পাওয়া জমিতে ঘর তুলে ও সীমানা প্রাচীর করে বসবাস করছি। গত মঙ্গলবার রাত্রে আমাদের সীমানা প্রাচীর ভেঙ্গে প্রতিপক্ষ বাদশা গংয়েরা পাকা দেওয়াল নির্মাণ করেন। এ ঘটনায় আমরা লিখিতভাবে ইউএনওকে জানালে প্রশাসন উভয় পক্ষকে সীমানা নির্মাণ করতে নিষেধাজ্ঞা জারী করেন। এরপর বাদশা গং শুক্রবার সকালে জোর করে আবার সীমানা নির্মাণের চেষ্টা করলে আমি বাড়িতে একা থাকা অবস্থায় বাধা দেই। তারা বাধা অমান্য করে আমাকে পিটিয়ে আহত করে সীমানা নির্মাণের চেষ্টা করেন। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এবিষয়ে বাদশা ফকির জানান,আমাদের জায়গায় আমরা সীমানা নির্মাণ করেছি বরং প্রতিপক্ষ আরিফারা-ই বাধা আমাদের দিয়েছে। তাছাড়া উপজেলা প্রশাসনের নিষেধাঞ্জার কোন চিঠি আমরা পাইনি। এই ঘটনায় আমার স্ত্রীসহ তিন ছেলে আহত হয়।
এ বিষয়ে দোহার থানার এস আই সাদেকুজ্জামান জানান,সংবাদ পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।হামলার ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারি কমিশনার(ভুমি)জ্যোতি বিকাশ চন্দ্র জানান,বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শতবার্ষিকী উপলক্ষে হতদরিদ্রের মাঝে খাস জমি বন্দোবস্থ দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় অভিযুক্তদের নামে জমি বরাদ্ধ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *