সিংগাইরে রাতের আঁধারে ট্রান্সফারমার চুরি করতে গিয়ে ঝঁলসে গেছে চোর

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে পল্লী বিদুৎতে লাইনের তার ও ট্রান্সফারমার চুরি করতে গিয়ে শরীর ঝঁলসে গেছে হৃদয় (২৭) নামের এক চোরের। ঘটনাটি ঘটেছে,গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় পল্লী বিদুৎতের সাব-ষ্টেশনে। চোরের বাড়ী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালিদাস গ্রামের মৃত.মো.সাগর মিয়ার ছেলে হৃদয় (২৭)।
সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে সিংগাইর ফোর্ডনগর এলাকার পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশনের লাইনের তার ও ট্রান্সফারমার হৃদয় (২৭) নামের এক চোর চুরি করতে গিয়ে শর্ট খেয়ে নিচে পরে যায়। বিকট শব্দ পেয়ে সাব-ষ্টেশনে থাকা লোকজন এগিয়ে এসে চোরকে খুঁটির নিচে শরীর ঝলসানো অবস্থায় দেখতে পায়। এ সময় তারা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশংঙ্খাজনক দেখে  শুক্রবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে রের্ফাড করেন।
এ ব্যাপরে উপজেলা পল্লী বিদ্যুতের ডি.জি.এম মো.সফিকুল ইসলাম বলেন-লাইনের তার ও ট্রান্সফারমার চুরি করতে গিয়ে শর্ট খেয়ে চোরের শরীর ঝলসে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *