শ্রীনগরে বাসচাপায় নিহত চাচা, ভাতিজা আহত

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসচাপায় নিতাই কর (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাতিজা সাগর কর (২২)। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টখীরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। নিহত নিতাই কর উপজেলার ছয়গাও গ্রামের বাসিন্দা এবং আহত সাগর একই গ্রামের সুধী করের (নিতাইয়ের ভাই) ছেলে। 

ওই মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান নববাংলাকে জানান, সকালে মাওয়াগামী গাংচিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস কেয়টখীরা এলাকায় পথচারী ওই দুই চাচা-ভাতিজাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় দু’জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চাচা নিতাই করকে মৃত ঘোষণা করেন। এছাড়া ভাতিজা সাগরের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *