সিংগাইরে কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ৩ সন্তানের জননী নিখোঁজ

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে নদীতে গোসল করতে গিয়ে মালেকা বেগম (৩০) নামের ৩ সন্তানের জননী এক নারী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। সে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ চারিগ্রাম এলাকার মালেক মোল্লার মেয়ে এবং সাভার উপজেলার মসূরীখোলা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
নিখোঁজ মালেকার পিতা মো. মালেক মোল্লা জানান, আমার ছোট মেয়ে মনিকে ( ১৮) নিয়ে বড় মেয়ে মালেকা আজ দুপুরে কালীগঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসলের সময় এক সাথে দু,বোন নদীতে নামে তারা এক সাথে পানিতে ডুব দেয়। ছোট বোন মনি উঠলেও মালেকা নিখোঁজ হয়। সে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়িতে গিয়ে বলে। এরপর আমরা বাড়ির সকলে নদীতে অনেক খোঁজাখুঁজি করে পাইনি।
এ ঘটনায় বিকেল ৫ টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজতে থাকে। ডুবুরি দলের তল্লাশী অব্যাহত রয়েছে বলে সিংগাইর থানার এসআই আবদুর রহিম জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মালেকার কোন সন্ধান পায়নি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *