নিজস্ব্ প্রতিনিধিঃ
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন করোনা পজিটিভ। তার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দোহার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দোহার উপজেলা জামে মসজিদ প্রাঁঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমাদের প্রিয় নেতা দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন করোনা পজিটিভ। করোনা মহামারীর শুরু থেকে আক্রান্ত হওয়ার পূর্ব পর্যন্ত নিয়মিত
অফিস করেছেন। সে সময় তিনি দোহার উপজেলার দরিদ্র, মধ্যবিত্ত, নিন্মবিত্ত মানুষের নিকট খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। যথাসাধ্যমত মানুষের পাশে থেকেছেন। করোনাকে ভয় না করে নিজের জীবনের ঝুকি নিয়ে দিনের পর দিন দোহারে এসেছেন, সময় দিয়েছেন জনসাধারনকে। সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে দোহারের সকল পর্যায়ের মানুষের জন্য সেবার
দরজা খোলা রেখেছেন। তার দ্রুত সুস্থতা এবং নেক হায়াত বৃদ্ধি’র জন্য দোয়া কামনা করা হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা সুরুজ আলম, বিলাশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রাশেদ চোকদার, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন
আজাদ, দোহার উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ, জয়পাড়া কলেজ ছাত্রলীগ, জয়পাড়া টেকনিক্যাল কলেজ ছাত্রলীগ এবং দোহার উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
