দোহারে অবৈধভাবে বালু উত্তোলন: ৫০ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকর দোহার উপজেলায় মধুরচর পদ্মানদীর তীরবর্তী এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মিঠু ও শাহিন নামে ড্রেজারের ২ শ্রমিককে আটক করে এবং ড্রেজারের মালিক মো সোলেমান মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ড্রেজারের মালিক মো সোলেমান মিয়া বরিশাল এর বাসিন্দা।শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর পদ্মানদীর তীরবর্তী এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে দোহার উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র অভিযান পরিচালনা করেন। এসময় হাতে নাতে মো. মিঠু ও শাহিন নামে ড্রেজারের ২ শ্রমিককে আটক করে। পরে ড্রেজারের মালিক মো সোলেমান মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। পরে মুচলেকা দিয়ে ড্রেজার মালিকের পক্ষে শ্রমিক ২ জন ড্রেজারটি দোহার হতে বরিশাল নিয়ে চলে যাওয়ার অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও দোহার থানা পুলিশ সহযোগিতা করেন। দোহার উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহার উপজেলার পদ্মানদীর তীর ভাঙন রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *