নবাবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সালমান এফ রহমানের উপহার ও জিআর চাল প্রদান

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার প্রতিটি মন্দিরে স্থানীয় সাংসদের উপহার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধকৃত জিআর চাল প্রদান করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে এসব উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

এসময় সাংসদ টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। শুরুতেই তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার-নবাবগঞ্জবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, শেখ হাসিনা সরকার অসাম্প্রদায়িক সরকার। এসরকারের আমলে প্রতিটি ধর্মাম্বলী মানুষ তাদের বিভিন্ন উৎসব নির্বিঘ্নে পালন করতে পারছে। সেই সাথে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামীলীগ সরকারের স্লোগান ধর্ম যার, যার, উৎসব সবার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, শিক্ষাবিদ মানবিন্দ্র দত্ত, বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, যুগ্নসাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনগণ ও উপজেলার সমস্ত মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এবার নবাবগঞ্জ উপজেলায় মোট ১৫৪টি মন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *