নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় একযোগে ১৪টি ইউনিয়নে পৃথক সভা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক জাফর আহমেদ ভূইয়া।
সভায় অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পান্নু মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শাহ আলম মাস্টার, আওয়ামী লীগ নেতা মো. আলী আহাম্মদ, মেলেং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, নয়াকান্দা হামিদ আলী উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন, কৈলাইল ইউপি সদস্য শেখ আব্দুল হালিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লা, মৎস্যজীবি লীগ নেতা আমজাদ হোসেন প্রমূখ।
