দোহারে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে ইন্টারনেট ব্যবসা করার দায়ে স্কাইভিউ নামক এক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট জ্যোতি বিকাশ চন্দ্র জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত স্কাইভিউ’র অফিসে অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইন্টারনেট ব্যবসা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেয়া হয়।
পরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কোন দালালকে ধরা যায়নি। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় তারা।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, হাসপাতালে দালালদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *