পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রবাসীরা, নিরাপত্তা জোরদার

বেশ কিছু দাবিতে গত কয়েকদিন ধরেই রাজপথে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। দাবি আদায়ে আজ তারা পররাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

এর আগে সকালে স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ ও ইকামা বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সৌদিপ্রবাসীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁ হোটেল থেকে মিছিলটি শুরু হয়।

এর আগে সৌদি প্রবাসী শ্রমিকরা কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁর সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় সৌদি প্রবাসী শ্রমিকরা স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ ও ইকামা বৃদ্ধির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তারা স্লোগান দিয়ে মিছিল নিয়ে সার্ক ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করেন।

সৌদি প্রবাসীদের বিক্ষোভ মিছিলের ফলে সোনারগাঁ হোটেলের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, মন্ত্রণালয়ের সামনে সড়কে প্রবাসীদের অবস্থানকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *