রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করেছে প্রতিপক্ষ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নগরীর ভেড়িপাড়া মোড়ে রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ১২টার দিকে আদর নামে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *