নওগাঁয় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সুমনকে পুনঃবিবেচনার দাবিতে মানববন্ধন

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : আর কোন দাবি নাই, অ্যাড. সুমনের নৌকা চাই এই শ্লোগানে নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত এমপি প্রার্থী অ্যাড. ওমর ফারুক সুমনের সমর্থকেরা এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।এ মানববন্ধনে এলাকার প্রায় দুই হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন।  দলের মনোনয়ন পুনঃবিবেচনার জন্য রবিবার সকাল ১১টায় উপজেলা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ ও মানববন্ধন করা হয়।এ সময় আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাড.ওমর ফারুক সুমনের পক্ষে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা আহসানগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেছের আলী, সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছমির উদ্দিন, যুবলীগ নেতা মাহমুদুল হক পোটলসহ অনেক নেতাকর্মী।মানববন্ধনকালে সমাবেশে বক্তারা বলেন, মাঠ জরিপ ও জনপ্রিয়তার দিক বিবেচনা করলে অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্যতা রাখে। তাদের দাবি একমাত্র সুমনই এলাকার মাটি ও মানুষের পাশে ছিল।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিদ্ধান্ত পুনবিবেচনা করবেন এমনটাই প্রত্যাশা এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগনের।উল্লেখ্য, নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হেলাল।গত ২৭ জুলাই এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য হয়। নৌকার মাঝি হতে ৩৪ জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন উত্তোলন করেছিলেন। এদিকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের লক্ষে ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে তপসিল ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *