নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের স্বেচ্ছাসেবি ছাত্র সংগঠন ‘ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন’-এর উদ্যোগে ইছামতি দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। সংগঠনের সভাপতি মো. ফয়সাল এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, বিশেষ আলোচক ছিলেন দোহার-নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন। উপস্থিত ছিলেন সমাজকর্মী ডা. আব্দুস সালাম, ফয়েজ আল মামুন, মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাবেক ছাত্রলীগ নেতা বাহ্ালুল ইসলাম সাগর, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
