নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) প্রকল্পের আওতায় ২০ শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। সোমবার ( ২৪ আগস্ট) সকালে পরিষদ মিলনায়তনে ইউনয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেযারম্যান মো.আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন খান লেবু), মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ অজয় কুমার রায়, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য জুয়েল মোড়ল, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-কমিটির সহ-সভাপতি শরীফ হাসান, পদ্মা সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা পান্নু প্রমুখ।
