মো. আককাস আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূ নাজরিন বেগম (২৫) ও তার কন্যা শিশু সোনালী পাখি (৩) নামে মা ও মেয়ের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। আজ ২৯ শে জুলাই বুধবার সকাল ১০ টার দিকে নওগাঁর পোরশা উপজেলার খন্দকারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত দু’জন হলেন ওই গ্রামের মোজাহরুল ইসলামের স্ত্রী ও মেয়ে। স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে প্রতিদিনের মত খাওয়া দাওয়া শেষ করে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। ঘুমে থাকা অবস্থায় নাজরিনকে বিষাক্ত সাপ কামড় দেয়। পরে তাদের চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা ও স্থানীয়ারা ছুটে আসেন। পরে রাতেই স্থানীয়রা ওঝা দ্বারা তাদের ঝাড়ফুক দেওয়া অবস্থায় মা তার শিশু কন্যা সোনালী ওরফে পাখিকে বুকের দুধ পান করান। এতে সোনালীর শরীরেও সাপের বিষে বিষক্রিয়া দেখা দেয়। ঝড়ফুকে কোন কাজ না হওয়ায় বুধবার সকাল ১০ টায় তাদেরকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। পোরশা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
