কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে মৈনট ঘাটে প্রবেশ মুখে একমাত্র চলাচলের রাস্তাটির উপর বালু রেখে অধিকাংশ স্থান দখল করে ব্যবসা পরিচালনা করছে স্থানীয় ফরহাদ হোসেন ও রইস উদ্দিন নামে দুই ব্যক্তি। দুই পাশে বালু রাখার ফলে রাস্তাটির পরিধি অনেকটাই কমে যাওয়ায় যান চলাচলের ক্ষেত্রে মাঝে মধ্যেই ঘটে ছোট বড় দুর্ঘটনা।
স্থানীয়রা জানান,যদি রাস্তা এভাবে দখল করে রাখা হয় তাহলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটবে,পাশাপাশি বাতাশে বালু উড়ে সাধারণ পথচারী ও দর্শনার্থীদের চলাচলে বাঁধা সৃষ্টি করবে। স্থানীয়রা আরো জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এখানে হাজারো মানুষের চলাচলের রাস্তা এটি। এছাড়া ফরিদপুর থেকেও এখানে যাতায়াত করেন অনেক মানুষ। স্থানীয়রা আরো জানান, এই দুই ব্যক্তির ভয়ে কেই কোন বাঁধা দিতে পারেন না। খুব দ্রুত উপজেলা প্রশাসন এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই দাবী তাদের।
রফিকুল ইসলাম নামে এক ইজিবাইক চালক বলেন, আমি এখানে প্রতিনিয়ত যাত্রী নিয়ে আসি। মৈনটের প্রবেশ মুখে আসলে ডান পাশে গাড়ী থাকলে বাম পাশের গাড়ী দেখা যায়না রাস্তায় বালু রাখার ফলে।কিছুক্ষন অপেক্ষা করে তারপর যেতে হয়।
তারিকুল নামে এক পথচারী জানান, ভাই যাদের ক্ষমতা আছে তারাই এভাবে যা ইচ্ছে তাই করতে পারে। প্রশাসনের কি কেই এসব দেখন না?
এবিষয়ে বালু ব্যবসায়ী ফরহাদ হোসেন নববাংলাকে বলেন, আমরা ইজারা নিয়ে এখানে বালুর ব্যবসা করছি। রাস্তার যতটুকু অংশ পরবে আমার বালু সরিয়ে ফেলবো। প্রশাসনের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এটা প্রশাসনের অনুমতি লাগে না। ইজারাদারের সাথে কথা বলেন।
আরো এক বালু ব্যবসায়ী রইস উদ্দিনের কাছে জানতে তার মোবাইলে একধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ জানান, বিষয়টি আমাদের জানা ছিলোনা। যদি সরকারি রাস্তা কেই দখল করে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
