কথা রাখলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু

নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে শোল্লা ইউনিয়নের সোনাপুর এলাকায় একটি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে সোমবার সকালে আ. কাদেরের বাড়িতে যান নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারি অনুদানের প্রতিশ্রুতিদেন।
 ফলশ্রুতিতে আজ মঙ্গলবার বিকালে ক্ষতিগ্রস্ত আ. কাদেরের হাতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে চেক প্রদান এবং ঢেউ টিন তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান, উপজেলা চেয়াম্যানের প্রতিনিধি ফয়েজ আল মাসুদ টুটুল, সাবেক ইউপি চেয়ারম্যান পলাশ চৌধুরী প্রমুখ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *