নববাংলা বিনোদন ডেস্ক: টিভি পর্দার পরিচিত মুখ তরুণ অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। ভিন্ন চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সবার, হয়েছেন প্রশংসিতও। এরই ধারাবাহিকতায় এবার রকেট ভাই শিরোনামের একটি ঈদের নাটকে অভিনয় করলেন তিনি। ১৫ জুলাই উত্তরার বিভিন্ন লোকেশন চিত্রায়ন সম্পন্ন করা হয় নাটকের শুটিং, বিদুৎ রায়ের রচনায় নাটকটি পরিচালনা করেন শেখ সেলিম। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মনোজ প্রামাণিক, নাবিলা ইসলাম, সিয়াম নাসির, রাণী লাবণী উর্মি, আনোয়ার হোসেন, সাইফ, সায়মা শিকদার,মোতাহার হোসেন, অন্তর শেখ, মোস্তফা কুদ্দুস, শাকিব, শামীম প্রমুখ। নাটটি আসছে ঈদে নাগরিক টিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা। নাটকটি মিরাকী ও জেএ মাল্টিমিডিয়া থেকে নির্মিত হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন, মাসুম শেখ ও রাসেল আলম। নাটকটি প্রসঙ্গে মনোজ বলেন, গল্পটি খুবই সুন্দর, দর্শক নাটকটি দেখে আনন্দিত হবেন। আমি নাটকে “রকেট ভাই” চরিত্রে অভিনয় করেছি। নাবিলা বলেন এর আগেও মনোজের সঙ্গে কয়েকটি কাজ করা হয়েছে। রকেট ভাই অভিনেত্রী নাবিলা ইসলাম বলেন গল্পটি ভালো ছিল, কাজ করতে গিয়ে মনে হলো, কাজটি খুব ভালো হচ্ছে,আমার কাছে মনে হয়েছে দর্শকের কাছেও ভালো লাগবে। মনোজ ও শেখ সেলিম ভাইয়ের সঙ্গে যেহেতু আগেও কাজ করছি, তাই আমাদের রসায়নটাও বেশ ভালো ছিল। দর্শক নতুনভাবে আমাদের জুটিকে দেখতে পাবেন।
