দোহারের নারিশা বাজারে ব্যবসায়ীর মৃত্যু

ইমরান খান রাজ : ঢাকার দোহার উপজেলার নারিশা বাজারের সবজি বিক্রেতা মো. আনিছ মোল্লা (৭২) মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় তার পরিবার ও বণিক সমিতির সদস্যদের মাঝে শোক বিরাজ করছে।

নারিশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শিবলু জানায়, বৃহস্পতিবার সকাল ১০:৪৫ মিনিটের দিকে খবর পেয়ে আনেছ মোল্লার দোকানে গিয়ে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে উপস্থিত সবার সহায়তায় তাকে ধরে অটোরিকশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করে। স্ট্রোকের ফলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়।

এঘটনায় শোক প্রকাশ করে নারিশা বাজার বণিক সমিতির সভাপতি শেখ শাহিন জানান, মৃত আনেছ মোল্লা বিগত ৩০ বছর যাবত নারিশা বাজারে সততার সাথে ব্যবসা করে আসছে। এসময় নারিশা বাজারের সকল ব্যবসায়ীকে দোকানের সামনে কালো পতাকা উত্তোলন করতে বলা হয়।

আনেছ মোল্লা মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *