নবাবগঞ্জে ভাঙ্গন রোধে কাজ শুরু

মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভাঙ্গন রোধে জরুরি ব্যবস্থা গ্রহন করে কাজ শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার সাদাপুর এলাকা থেকে সাময়িক ভাঙ্গন রক্ষা কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু উপস্থিত থেকে কাজের অগ্রগতি ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের সাথে সর্বদা যোগাযোগ রেখে আমরা প্রতিনিয়ত  কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা বেশ কয়েকবার এই সাদাপুর খালের বিভিন্ন ভাঙ্গণ এলাকা পরিদর্শন করেছি। সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ হতে সাময়িক ভাঙ্গণ রোধ করতে বস্তা ভর্তি বালু ফেলানো হচ্ছে।জানাযায়, দীর্ঘদিন ধরে উপজেলার সাদাপুর, হযরতপুর, আলহাদিপুর, সৈয়দপুর সহ বেশ কয়েকটি এলাকা ভাঙ্গন কবলে রয়েছে। ফলে এসব এলাকা জরুরি ভিত্তিতে ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় বান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিল্লাল মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম, ইউপি সদস্য আনছের আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *