অন্তঃসত্ত্বা ছিলেন সুশান্তের ম্যানেজার!

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ৫ দিন আগেই আত্মহত্যা করেন তার সাবেক ম্যানেজার দিশা সালিয়ান। এরপর একই পথে সুশান্তও না ফেরার দেশে পাড়ি জামান। অভিনেতার আত্মহত্যা নিয়ে সেলুলয়েড দুনিয়ায় চলছে নানা জল্পনা-কল্পনা। 
তখন জানা গেল বিস্ফোরক আরেক তথ্য, সুশান্তের ম্যানেজারের সঙ্গে অভিনেতা সূরজ পাঞ্চোলির সম্পর্ক ছিল। দিশা অন্তঃসত্ত্বাও ছিলেন। সূরজের সাথে সম্পর্কে জড়িয়ে তার ম্যানেজার যেন ভুল না করেন সে ব্যাপারে বোঝানোর চেষ্টা করেছিলেন সুশান্ত বলে ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেয়েছে।
এ অভিনেতার মৃত্যুর পর ওই দাবি প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়। দিশার মৃত্যুর সঙ্গে কী তাহলে কোনোভাবে সুশান্তের আত্মহত্যার যোগ রয়েছে! এমন মন্তব্যও শুরু হয়ে যায় বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *